• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৯:২৪ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে কৃষকদের সংবাদ সম্মেলন

৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫৯:০৫

পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে কৃষকদের সংবাদ সম্মেলন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে প্রায় ৪০ বিঘা তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষকরা।

৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রফিকুল ইসলাম ও শ্রী গনেশ। তারা জানান, একটি প্রভাবশালী মহল স্থানীয় কয়েকজন জমির মালিককে ভয়ভীতি দেখিয়ে এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন করছে। এ বিষয়ে কৃষকরা আদালতে মামলা দায়ের করলে আদালত পুকুর খননে নিষেধাজ্ঞা জারি করে। তবে প্রভাবশালী মহল আদালতের আদেশ উপেক্ষা করে পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড

কৃষকদের অভিযোগ, ফসলি জমি নষ্ট করে পুকুর খনন এলাকার কৃষি উৎপাদন হ্রাস করবে। স্থানীয় কৃষকদের জীবিকা নির্বাহের জন্য বড় হুমকি। তারা অবিলম্বে এ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬


সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৪


বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৯:৪৮

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪