• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:২৪:৩৬ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে ক্যানেল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

৬ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:২৭:১২

পার্বতীপুরে ক্যানেল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পার্বতীপুর মডেল থানার পুলিশ।

জানা গেছে, ৫ জানুয়ারি রোববার সকালে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনেয়নের বাসুপাড়া ও সর্দার পাড়ার মাঝামাঝি সাখাওয়া নদীর সুইস গেটের পানিতে অর্ধ ডুবন্ত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পার্বতীপুর মডেল থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাত নিহত যুবকের আনুমানিক বয়স ২০/২২ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি এবং গেঞ্জি পিছনে ইংরেজি কিছু শব্দ লেখা ছিল।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার এসআই দীনেস চন্দ্রের সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এ ব্যাপারে তার পরিচয় জানার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি আমরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯