• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৭:১৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

৫ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৭:৩৭

টাঙ্গাইলে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ৪ জানুয়ারি সকালে প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিলে শ্রদ্ধা নিবেদন করে পালিয়ে যান।

Ad

পুলিশের অভিযানে গ্রেফতার দুজন হলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক  রাহাত।

Ad
Ad

জানা যায়, ৪ জানুয়ারি শনিবারে সকালে তারা শহরের মেইনরোড অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের অফিসের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোক একটি ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়। পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এদিক সেদিক চলে যায়।

সে সময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর ছাত্রলীগের আহবায়ক ওয়ারেছুল হক তানজীলসহ শহর ও সদর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অথচ, সেই নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ ফুল দিয়েছে। এটি সরকারের কঠোর নজরদারিতে রাখা উচিত ছিল।  

তাই সরকারের উচিত এই নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককেই দ্রুত গ্রেফতার করা। তা না হলে এর দায় ভার সরকারকে নিতে হবে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। তবে সংগঠনের অন্যদের পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


Follow Us