• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৩১:২৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে নানা বাড়িতে এসে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু

২ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:২১:৩৬

বীরগঞ্জে নানা বাড়িতে এসে ধর্ষণের শিকার ৫ বছরের শিশু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আফসার আলির ছেলে রাজু ইসলামের বিরুদ্ধে ৫ (পাঁচ) বছরের এক কন্যা শিশুকে নির্মমভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

Ad

শিশুটির মা মোছা. মুরশেদা বেগম বলেন, ১৩-১৪ দিন হচ্ছে মেয়েটি নানার বাড়িতে বেড়াতে এসেছে। হঠাৎ এক সময় রাজু নামে ছেলেটি শিশু মেয়েটিকে বাড়ির পাশের গাছে থাকা আমলকির প্রলোভন দেখিয়ে তাদের বাসায় নিয়ে যায় এবং বিভিন্ন অপকর্মের দিকে জোরপূর্বক টেনে নিয়ে যায়।

Ad
Ad

এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, এর আগেও এই রাজু ছেলেটি একই ইউনিয়নের কাশিমনগর এলাকায় এরকম ভাবে ধর্ষণে ধরা পড়ে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে সোহেল নামে তার এক বড় ভাই টাকা পয়সা খরচ করে নানা কৌশল অবলম্বন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে জামিন পাইয়ে দেয়। এবার যেন কোনোভাবেই সুষ্ঠু বিচারের হাত থেকে রক্ষা না পায় সেই দিকে প্রশাসনের প্রতি সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানায় এলাকাবাসীরা।

বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা যায় এরকম ঘটনা ঘটার পর ভালোভাবে সুষ্ঠু বিচার কোন ব্যক্তি পায়নি। তবে এবার এলাকার বাসিন্দারা সজাগ হয়েছেন এবং অপরাধীকে অপরাধীর চোখেই দেখতে হবে সেখানে কোন দলীয় প্রভাব, ক্ষমতার অপব্যবহার বা ব্যক্তিগত কোনো জোর জুলুম চলবে না বলে মন্তব্য করেন এলাকাবাসীরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু বিচারের দাবি জানায় ধর্ষিত শিশুটির মা মোছা. মোর্শেদা বেগম।

প্রথমে যখন ছেলেটি এ রকম ঘটনা ঘটায় তখনই বাবা-মা বা গার্ডিয়ান দায়িত্ব ছিল ছেলেটিকে বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু তা না করে গার্জিয়ানরা জেদের বসে পদক্ষেপ নেননি বলে জানান এলাকাবাসী ও সুশীল সমাজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us