• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৪৩:৩০ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভিতে নিউজ হওয়ার পর লালপুরে বন্ধ হলো ইট ভাটার কার্যক্রম

১ জানুয়ারী ২০২৫ রাত ০৯:৫০:১১

এশিয়ান টিভিতে নিউজ হওয়ার পর লালপুরে বন্ধ হলো ইট ভাটার কার্যক্রম

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত বি এস বি, ইট ভাটায় এশিয়ান টিভির সাক্ষাৎকারের একটি ভিডিও ভাইরাল ও নিউজ হওয়ার পরে বি এস বি ইট ভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। ১ জানুয়ারি বুধবার বিকেলে মোবাইল কোর্টের অভিযানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটায় পানি ছিটিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় দেখা যায়, ইটভাটাটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল এবং পরিবেশের জন্য ক্ষতিকর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। একইসঙ্গে অবৈধভাবে মাটিকাটার প্রমাণও পাওয়া যায়।

অভিযানের খবর পেয়ে ইটভাটার মালিক আনিসুর রহমান বাচ্চু ও ম্যানেজার পালিয়ে যান। এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান বলেন, আইন অমান্য করে পরিচালিত সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯