• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৪:০৪ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

সিলেটে নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৯:২২

সিলেটে নতুন বই হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার, সিলেট: বছরের প্রথম দিন সিলেটের বিভিন্ন স্কুলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দিত চেহারা দেখা যায়। তবে, সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হয়নি।

১ জানুয়ারি বুধবার সকালে জেলার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

শিক্ষার্থীরা জানায়, নতুন বইয়ের ঘ্রাণ তাদের পড়ালেখার প্রতি আরও উৎসাহী করে তুলবে। তবে সকল বই পেলে পড়াশোনায় গতি আসবে।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পড়ালেখায় আগ্রহী হবে। কিছু বই এখনও আসেনি। যেগুলো পাওয়া গেছে, তা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইগুলো আসলে দ্রুত বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩