• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:৩৬:২৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

পাগলায় থার্টি ফার্স্ট নাইটে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৩৫:৪৫

পাগলায় থার্টি ফার্স্ট নাইটে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় পাগলা বউ বাজার এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের এলোপাতাড়ি হামলা ও ছুরিকাঘাতে মো. হৃদয় (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় সানি (২০) ও হামিম (১৮) নামে দুজন আহত হয়েছেন।

৩১ ডিসেম্বর মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে হৃদয়কে রাত দেড়টার দিকে  চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সানি ও হামিম নামের দুজন চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে র‍্যাব-১১ ও পুলিশ টহল দিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।

Ad
Ad

নিহতের বন্ধু মো. সাব্বির জানান, ফতুল্লায় বউবাজার এলাকায় থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান চলাকালে ৭-৮ জনের একটি দল আমাদের ওপর অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে হৃদয়, সানি, হামিমসহ তিনজন গুরুতর আহত হন। তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে হৃদয়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

Ad

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us