• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৩৬:৩১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ

২৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৪৪:৫২

জয়পুরহাটে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি: ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শহরে এ সমাবেশ করেছে সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে শুরাঈ নেজামের জয়পুরহাট জেলার সাথী আলহাজ আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুল নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা জোবায়ের হোসেন, হুমায়ুন কবীর, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

মুফতি যুবাইর মাহমুদ সাহেবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদপন্থীদের হামলা, হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবি জানান।

সমাবেশের আগে জোবায়ের পন্থীদের এই সংগঠনের নেতাকর্মীরা পাঁচবিবি উপজেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭