• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৪:৫০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

২৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৫:২৮

কুষ্টিয়ায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৭ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা শাখার উদ্যোগে শিল্পকলা অ্যাকাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. মোমিনুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব বিপ্লব উজ্জামান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার প্রমুখ।

এ সময় মো. ইয়ারুল ইসলামকে সভাপতি ও মো. সৌরভ হোসেন রিংকুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের কুষ্টিয়া জেলা শাখার কমিটি গঠন করা হয়। এছাড়াও মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলারও কমিটি গঠন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬