• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৩:২৭ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ

২৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১২:৩১

সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সোনারগাঁয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: টঙ্গী ইজতেমায় মুসুল্লিদের উপর ‘সাদপন্থীদের বর্বরোচিত হত্যাকাণ্ড’র প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা ওলামা ঐক্যপরিষদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি মারীখালি সেতু হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উলামা, মাশায়েখ, ইমাম, তাবলিগের সাথি, তৌহিদী জনতা ও ছাত্ররা অংশগ্রহণ নেয়।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সোনারগাঁ ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতী সাইদুর রহমান, মাওলানা আব্দুদ দাইয়ান, মাওলানা ওবায়দুল কাদের নদভী, মাওলানা কামাল হোসেন প্রমুখ।

সমাবেশে টঙ্গি ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসুল্লিদের উপর হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়। সেই সাথে সাদপন্থীদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, মতে মিল থাকতে পারে। প্রতিবাদ হতে পারে, ঐকমত্য হতে পারে। কিন্তু ঘুমন্ত মানুষকে হত্যা করা যায় না। সাদপন্থীদের বর্বরোচিত এই অমানবিক ও জঘন্য কার্যক্রম শুধু ইসলাম নয়, মানবতার জন্যও হুমকি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সারা বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০