• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

২৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৩১

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ থানার শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব - ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝের পাড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করে এবং তাদের দুইজন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। আটক মাদক কারবারিদের কাছে থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

গ্রেফতাররা হল- সাবরাং ইউনিয়নের মাঝের পাড়ার আবুল হোসেনের পুত্র মো. মোস্তাক আহম্মদ (২১), একই এলাকার মোছা আকবরের পুত্র আবুল হোসন (৫৫)। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় তাঁদের ইয়াবাসহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০