• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:৪৭:০৫ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

২৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:২৬:৫৩

নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান খলিলকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

২৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারের বড় মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলার ৬ নম্বর আসামি খলিলুর রহমান। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়টি মামলা রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
২৭ জুন ২০২৬ সকাল ১১:০৭:১৩

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
২৭ জুন ২০২৬ সকাল ১০:২৭:০৬

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
২৭ জুন ২০২৬ সকাল ১০:২০:৩৬




Follow Us