• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:৩৬:২৭ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ, আটক ৩ বাংলাদেশি চোরাকারবারি

২৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০০:৫৭

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় গরু জব্দ, আটক ৩ বাংলাদেশি চোরাকারবারি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা সীমান্ত এলাকা থেকে ভারতীয় অবৈধ গরু জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। ২৩ ডিসেম্বর সোমবার ভোরে সীমান্তের গোয়ালডুবী ঘাট এলাকায় পরিচালিত এক অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ করে ৫৩ বিজিবি। এ সময় আটক করা হয় গরু চোরাচালানে ৩ বাংলাদেশি চোরাকারবারিকে।

আটক গরু চোরাকারবারিরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার হাসানপুর এলাকার নামোজগন্নাথপুর বাদশা পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩০) এবং জেলার সদর উপজেলার সূর্যনারায়নপুর এলাকার বেলপাড়া গ্রামের সোনাউদ্দির ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চরবাগডাংগা এলাকার বাখেরআলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫)।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে সোমবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালানের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের বাখেরআলী বিওপির একটি টহল দল জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি ঘাট এলাকায় সোমবার সকাল ৭টায় বিশেষ চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। এ সময় ঘাট দিয়ে ৩টি গরু নিয়ে উঠে আসা ৩ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের থামতে বলে বিজিবি সদস্যরা। এতে তারা ঘন কুয়াশার মধ্যে দিয়ে পালিয়ে যাবার চেষ্টাকালে বিজিবি টহল দল দৌড়িয়ে করিম, শহিদুল ও বাকিদুরকে ভারতীয় গরুসহ ধরতে সক্ষম হয়।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারিরা তাদের দোষ স্বীকার করলে ব্যাটালিয়নের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাদের নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০