• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:০০ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-মাওয়া সড়কে কভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

২৩ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৩:৫৯

ঢাকা-মাওয়া সড়কে কভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ড ভ্যানের সাথে প্রাইভেটকার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

২৩ ডিসেম্বর সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে পণ্যবাহী কাভার্ডভ্যান একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানান, গাড়ির গতি ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান আরও জানান, প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে এক্সপ্রেতে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২