• ঢাকা
  • |
  • সোমবার ২রা ভাদ্র ১৪৩৩ রাত ১১:৪৫:১১ (17-Aug-2026)
  • - ৩৩° সে:

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

১৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৮:২৯

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে জাতির সূর্যসন্তানদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকালে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দীন সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গির নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি হাবিবুর রহমান, যিশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমির হামজা, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান ও দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।

এ সময় আলোচনায় বক্তারা বলেন, শহিদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যাতে এই ভূখণ্ডের প্রত্যেক নাগরিক পায় সেলক্ষ্যে তরুণ প্রজন্মকে ভূমিকা নিতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। শহিদের রক্তে কেনা স্বাধীনতা কখনো বৃথা যেতে দেওয়া যাবে না।

আলোচনা সভা শেষে রাউজান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
১৭ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:৪১





হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
১৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭:২৪