• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৩২:০৩ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-জিএম কাদেরসহ ১৪৫ জনের নামে মামলা

১৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৬:৩৮

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-জিএম কাদেরসহ ১৪৫ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আরিফ মিয়া (৩২) নামের এক যুবক আহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নসহ ১৪৫ জনের নামে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অজ্ঞাত আরও ৪০০-৫০০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনূর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ শাহীনূর আলম জানান, মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরিফ মিয়া আদালতে মামলাটির আবেদন করেন এবং আদালতের নির্দেশনায় মামলাটি রেকর্ড করা হয়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সশস্ত্র বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হন তিনি। শরীরের কয়েকটি স্থানে গুলি লাগার পর তিনি অচেতন হয়ে রাস্তায় পড়েছিলেন। পরবর্তীতে ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আরিফ মিয়া চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় এসে মামলা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬