• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৮:১১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৩:২৬

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সকাল ৯টায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এসএম মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ফরিদ আহমেদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের জামায়াতে ইসলামীর সেক্রেটারি, স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মেহেন্দিগঞ্জের সুধী সমাজ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে  নৃশংসভাবে হত্যা করে। আলোচনা শেষে ১৯৭১ সালে নিহত বুদ্ধিজীবীসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭