• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৬:০৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জ কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ

১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০৫:২২

মানিকগঞ্জ কৃষক দলের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারাদেশে চলছে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। এরই অংশ হিসেবে ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় একটি কৃষক সমাবেশ।

ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম আল মামুন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল কাশেম প্রমুখ। তারা একযোগে কৃষকদের উন্নয়ন, অধিকার আদায় এবং কৃষি খাতে সরকারের সহায়তা নিশ্চিত করার কথা বলেন।

এ সময় সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, কৃষকরা দেশের প্রকৃত উন্নতির চাবিকাঠি। তাদের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কৃষি খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

সমাবেশে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, আমরা কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে।

এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২