• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:২৩:৩৫ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ

১২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২২:৫৬

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন মো. আসলাম চৌধুরী।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালা নগর মৌলভী বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে এ আর্থিক অনুদান বিতরণ করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন।

লায়ন মো. আসলাম চৌধুরী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো অসহায়, তারা সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করবো যাতে সবাই তাদের বাড়িঘর নির্মাণে এগিয়ে আসেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বিএনপি নেতা জহুরুল আলম জহুর, সেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মোরসালিন, চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি বদিউল আলম বদরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬