• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৬:৩৭ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

মাইজভান্ডারি হিফজুল কুরআন প্রতিযোগিতা নোয়াখালীর অডিশন অনুষ্ঠিত

১২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৪:২৪

মাইজভান্ডারি হিফজুল কুরআন প্রতিযোগিতা নোয়াখালীর অডিশন অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: গাউছুল আজম মাইজভান্ডারি হিফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কুরআন প্রতিযোগিতার নোয়াখালীর অডিশন অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার সেনবাগের মধ্য বিজবাগ বড় বাড়ির দরগায় শাহ এমদাদীয়া দায়রা শাখায় এ অডিশন অনুষ্ঠিত হয়।

আওলাদে রাসুল সাজ্জাদানশীল সৈয়দ এমদুল হক মাইজভান্ডারীর পৃষ্টপোষকতায় নায়েবে সাজ্জাদানশীল মোন্তাজেমে দরবারে গাইছুল আজম আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজেভান্ডারী এর সার্বিক তত্ত্বাবধান করেন।

নোয়াখালী অডিশনের কো-অর্ডিনেটর আঞ্জুমানে মোন্তাজেমে গাউছে মাইজভান্ডারি শাহ এমদাদীয় মুহাম্মদ নাজমুল হুদার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন-বিজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান বাকের হোসেন কোম্পানি।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় আরও বক্তব্য রাখেন- সমাজ সেবক ফয়জুল ইসলাম চৌধুরি সবুজ, বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী ও হাফেজ বরকত উল্লাহ বিন হোসাইনী।

প্রতিযোগিতায় ১০ পারা বিভাগে প্রথম স্থান অধিকার করেন সাদী হাসাম মাইম ও ৫ পারা বিভাগে প্রথম স্থান অধিকার করেন সুলতান মাহাদী মিহাদ। উল্লেখ্য আগামী ১৫ জানুয়ারি গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মাইজভান্ডর দরবারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪