• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৪৭ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে ছাত্রদল

১০ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:০২:৫৭

মানিকগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে ছাত্রদল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে আওয়ামী শাসনামলে গুমের শিকার সকল নাগরিকের তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জে জেলা ছাত্রদলের আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজীব বক্তব্য রাখেন। এসময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক শাহিনুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আওয়ামী শাসনামলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নন, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশুসহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার-বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬ অথবা ১৭ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। সকল ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষ দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে নইলে ছাত্র জনতার যে বিপ্লব তা বিফলে যাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১