• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:২৭:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩১:৫৬

ঈশ্বরদীতে টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে টিসিবির মালামাল বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

৮ ডিসেম্বর রোববার দুপুরে উপজেলার বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিবারের মতো টিসিবির মালামাল দিতে ট্রাক নিয়ে আসেন ডিলারের লোকজন। এ সময় কার্ড ছাড়া কয়েকজন এসে টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সাথে তাদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আরও লোকজন এলে স্থানীয় সাবেক মেম্বার ওবায়দুল হক গ্রুপ ও এলাকাবাসীর মধ‍্যে সংঘর্ষে বাঁধে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় বাসিন্দা পিয়াস হোসেন জানান, টিসিবির মালামাল বিতরণ নিয়ে বহরপুর গ্রামের দুই পাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুজাম বিশ্বাস জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনার পর মেম্বারের লোক দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা করে ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০