• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৬:২৫ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

৫ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫১:১৫

তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সর্দার) গ্রেফতার করেছে পুলিশ।

৪ ডিসেম্বর বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়।  

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহাতাব চৌধুরি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ওই  মামলায় পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ মে স্কুলের অফিস কক্ষে নিয়ে তৃতীয় শ্রেণীর ৯ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬ নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহের বিরুদ্ধে।

এ অভিযোগে ১ জুন তার বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ধর্ষণ চেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:১২




মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৩:০৮


যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২০


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১