• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৬:৪৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

৫ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:০৩:৩৩

কুমিল্লায় মাদক নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

কুমিল্লা প্রতিনিধি: মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লায় ছুরিকাঘাতে সজিব হোসেন বাবু নামের এক যুবক খুন হয়েছেন।

৪ ডিসেম্বর বুধবার বেলা ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে নগরীর অশোকতলা এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় সজিব।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা সজিব হোসেন বাবু নগরীর অশোকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী নয়ন বন্ড ও তার সহযোগীদের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে বাবুর বিরোধ চলছিল। এই বিরোধের জেরে মঙ্গলবার রাতে নয়ন বন্ড ও তার সহযোগীরা সজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বুধবার ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২