• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫০:২১ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৯:৩৩

কুমিল্লায় ব্যাগভর্তি টাকা ও বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেফতার ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশের অভিযানে বিভিন্ন রকমের বিপুল পরিমাণ মাদকসহ নগদ ১০ লাখ ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর পূর্বপাড়া এলাকার মো. শহিদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে এসব মাদক ও টাকা জব্দ করা হয়।

৪ ডিসেম্বর বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাত হোসেন। গ্রেফতাররা সদর উপজেলার শাহাপুর গ্রামের মৃত আবদে আলির ছেলে আবদুস সাত্তার (৫২) এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই দক্ষিণ কাছার এলাকার আবদুল হাইয়ের মো. পারভেজ (১৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল।

আরও পড়ুন

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন

এ সময় শাহাপুর এলাকায় শহিদ মিয়ার বাড়ি থেকে ৮৪ বিদেশি মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাফ সিরাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবাহ নগদ ১০ লাখ ৮২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঈন উদ্দিন বলেন আসামিদের বুধবার বিকেলে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব
২১ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৮:১০




বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে যে কারণে কমছে স্বর্ণের দাম
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:৩৩



৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
২১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৫:০৫