• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫৩:৫৪ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

১৮ বছর পর কর্মী সম্মেলনকে কেন্দ্র করে রাঙামাটি জামায়াতের শো-ডাউন

৩০ নভেম্বর ২০২৪ সকাল ০৮:২৩:৩২

১৮ বছর পর কর্মী সম্মেলনকে কেন্দ্র করে রাঙামাটি জামায়াতের শো-ডাউন

রাঙামাটি প্রতিনিধি: প্রায় দেড় যুগ পর পার্বত্য রাঙামাটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। ৩০ নভেম্বর শনিবার সকাল থেকে শুরু হয়ে এই সম্মেলন অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে শুক্রবার রাঙামাটি শহরে মোটর শোভাযাত্রার মাধ্যমে শো-ডাউন করছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

রাঙামাটি ইসলামিক সেন্টারের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমদ, জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জামায়াত নেতা অ্যাডভোকেট হারুনুর রসিদ, পৌর আমির আব্দুস সালাম, পৌর সেক্রেটারি মাঈন উদ্দিন, জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহর নেতৃত্বে শুক্রবার বিকেলে আসরের নামাজের পর রাঙামাটি শহরের বনরূপা থেকে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা কালেমা খচিত দলীয় পতাকা নিয়ে শোভা যাত্রা বের করে। শোভাযাত্রাসহ পুরো শহর প্রদক্ষিণ করে ইসলামিক সেন্টার প্রাঙ্গণে গিয়ে শেষ।

এরপর জামায়াতের নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপায় মিছিল বের করে। রাঙামাটি জেলা, পৌর ও থানা জামায়াতের সিনিয়র নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘ অন্তত ১৮ বছর পর শনিবার রাঙামাটি শহরে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে চরম নির্যাতন, মামলা-হামলার মাঝেও দাওয়াতি কাজ করে প্রায় ৮০ হাজার কর্মী সমর্থক নিয়ে টিকে থাকা রাঙামাটি জামায়াতে ইসলামী জেলা শহরের পৌর এলাকায় এবার গণতান্ত্রিক পরিবেশে জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করতে যাচ্ছে শনিবারের কর্মী সম্মেলন।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত চট্টগ্রাম অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরি।

কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, বান্দরবানের আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম, রাঙামাটির নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মো. মনছুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুহাম্মদ আব্দুস সালাম। প্রায় ২০ হাজার লোকের উপস্থিতিতে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

আরও পড়ুন

শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

ইতোমধ্যেই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা রাঙামাটি শহরে অবস্থান করতে শুরু করেছে জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ জানান, অনুষ্ঠানটি রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণের মাঠে আয়োজন করার অনুমতি না পাওয়ায় বনরূপার আল-আমীন ইসলামীয়া মাদ্রাসা মাঠে আয়োজন করতে হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১