• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৪:৩৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাউজানে ৪,৬৪০ কৃষক পেলেন ধানের বীজ ও সার

২৯ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫০:২৩

রাউজানে ৪,৬৪০ কৃষক পেলেন ধানের বীজ ও সার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানে ৪ হাজার ৬শ’ ৪০ জন কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনবার্সন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড, উফশী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।একইসঙ্গে উপজেলা পরিষদের অর্থায়নে তেলজাতিয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিজন কৃষককে এক কেজি করে সরিষা বীজ বিতরণ করা হয়।

২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মাঠে  প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।

উপ–সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসাধারণ কর্মকর্তা কৃষিবিদ সিরাজাম মুনীরসহ উপ–সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

কৃষি কর্মকর্তা মাসুম কবির জানান, উপ‌জেলার ১৪‌টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় রবি মৌসুমে হাইব্রিড ও উফশী জাতের ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

এরমধ্যে হাইব্রিড বীজ ২ কেজি করে ১৮০০ জন কৃষক, আর উফশী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবে ২৮৪০ জন কৃষক। সরকা‌রের কৃষকের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসা‌বে এ বীজ ও সার বিতরণ করা হ‌চ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০