• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৭:৪১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ইসকন নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধন

২৭ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৩৪:৫৫

ইসকন নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে আইনজীবীদের মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রামে ইসকনের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর বুধবার সকালে জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকী।

এতে বিএনপি-জামায়াত ইসলামীসহ সাধারণ আইনজীবীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি তৌহিদুল আনোয়ার, অ্যাডভোকেট নুরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি নাজিমুদ্দিন, এডিশনাল পিপি অ্যাডভোকেট এনামুল হক সিকদার, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীসহ আইনজীবীরা।

এ সময় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার বিচার ও ফ্যাসিস্ট হাসিনার দোসর সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭