• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২১:৩৭ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

২৬ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২৫:৫৫

নরসিংদীতে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু নিহত হয়েছেন। ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়নের দৃষ্টিনন্দন সড়কে এ ঘটনা ঘটে ।

নিহত সাকিব (১৮) ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটায় তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইটের ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সেও। এ ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ পনেরো মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার সিয়াম মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও নিহতদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

নতুন দায়িত্বে এমপি ইশরাক
নতুন দায়িত্বে এমপি ইশরাক
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৫১

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২




আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:০৩