• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫১:০৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সাভারে হেফাজত নেতাকে হত্যা মামলার আসামি করায় ইউএনওসহ পুলিশ বরাবর স্মারকলিপি

২৪ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:৩৭

সাভারে হেফাজত নেতাকে হত্যা মামলার আসামি করায় ইউএনওসহ পুলিশ বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, সাভার: হেফাজতে ইসলামীর কোনো নেতাকর্মীকে মিথ্যাভাবে হয়রানি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা উত্তর হেফাজতের নেতাকর্মীরা। ২৪ নভেম্বর রোববার দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তারা এ হুঁশিয়ারি দেন।

এসময় হেফাজতের নেতাকর্মীরা জানায়, সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায় ঢাকা জেলা উত্তর হেফাজত ইসলামীর সহ-সভাপতি হাফেজ মাওলানা নুর মোহাম্মদের বিরুদ্ধে তথ্যবিহীনভাবে নিউজ প্রচার করে। সেই তথ্য নিয়ে যে নিউজ প্রচার হয়েছে তা মিথ্যা বলে অভিযোগ তুলে তারা সুষ্ঠুভাবে তদন্তের জন্য সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বককর সরকার ও সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির বরাবর স্বারকলিপি প্রদান করেন।

এসময় তারা মিথ্যাভাবে তার বিরুদ্ধে অন্যায়ভাবে কিছু করলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। উল্লেখ্য, ঢাকা জেলা হেফাজত উত্তরের নায়েবে আমির হাফেজ মাওলানা নুর মোহাম্মদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার মডেল থানা ও আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গত কয়েকদিন আগে তাকে তার ট্রাভেল প্রতিষ্ঠানে গ্রেফতার করতে আসলে নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেফতার না করেই ফিরে যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

দুটি মামলাসহ তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাখান করে হাফেজ মাওলানা নুর মোহাম্মদ বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তিনি কোনো অন্যায় করেননি। তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণ করতে পারবে না বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা আলী আজম, সহ-সভাপতি মাওলানা শাহেদ জহিরী, অর্থ সম্পাদক মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মুফতী আমিনুল ইসলাম কাসেমী, প্রচার সম্পাদক মুফতী সুলতান মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২