• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৩:০৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

স্বাধীনদেশে চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না: অ্যাড. আতিকুর রহমান

২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪৪:২৯

স্বাধীনদেশে চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না: অ্যাড. আতিকুর রহমান

নোয়াখালী প্রতিনিধি: ৫ আগস্টে তীব্র ছাত্র-জনতা আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর, বাংলাদেশে নতুন করে আর চাঁদাবাজ তৈরি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. আতিকুর রহমান।

২৩ নভেম্বর শনিবার সকালে মাইজদী হরিনারায়ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জরুরি আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, নায়েবে আমির সাইয়েদ আহমেদ, নিজাম উদ্দিন ফারুক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মিজানুল হক মামুন ও যুব বিভাগের সভাপতি আসাদুল্লাহ আলমগির।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় প্রধান অতিথি আগামী ২০২৪-২৬ এই দুই বছরের জন্য নোয়াখালী জেলা কমিটি ঘোষণাসহ কমিটি সদস্যদের শপথ বাক্য পাঠ করান। আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় অনেকে।

বক্তব্যে অতিথিরা বলেন, দেশের কল্যাণে বিভিন্ন শ্রেণির পেশাজীবী মানুষের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দেশের মানুষ এখন ইসলামের পক্ষে কথা বলে। বিগত সরকার তো পালিয়েছে, সেই সাথে তাদের নির্বাচন ও চলে গেছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলবে। ইসলামের নামে ফ্যাসিস্ট সরকার মজা করেছে, জাতিকে ধোঁকা দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬