• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫৩:৩৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

২৩ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৪২:১১

মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ডেউয়াতলা কে.ছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও নায়েব আমির অ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। জিউধরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. কবির আহমেদ অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদত হোসাইন, মোরেলগঞ্জ পৌর আমির মো. রফিকুল ইসলাম ও মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী  উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মো. কোহিনুর সর্দার।

এ গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- এপিপি অ্যাড. রফিকুল ইসলাম স্বপন, পৌর আমির মো. রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মো. রেজাউল করিম ও মো. মহিব্বুল্লাহ রফিক প্রমুখ। তারা ইসলাম প্রচার ও প্রসারে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮