• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:১৫:২৪ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

গোয়াইনঘাটে সেলিম হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৩

২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৫২:২৯

গোয়াইনঘাটে সেলিম হত্যা মামলার ২ আসামিসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ব্যবসায়ী সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার দুই আসামি জালাল উদ্দিন (৬০) ও সুলেমান (৫০) উভয়ে উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা। এছাড়া আরো একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সেলিম হত্যা মামলার দুই আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সুজন মিয়া।

তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে গতকাল বুধবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ হত্যা: ১০ জনকে আসামি করে মামলা

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় সেলিম উদ্দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত সুজন মিয়া বলেন, অভিযান অব্যাহত রয়েছে খুব শীঘ্রই অন্যান্য আসামিদের গ্রেফতার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন-ককটেলসহ আটক ১
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২০