• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫২:২৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে মুসলিম হত্যা মামলার আসামী গ্রেফতার

২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:০৯:০৭

টাঙ্গাইলে মুসলিম হত্যা মামলার আসামী গ্রেফতার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আলোচিত মুসলিম হত্যা মামলার ৬ নম্বর আসামী শামিমকে গ্রেফতার করেছে পুলিশ। শামিম মাটিকাটা গ্রামের মোকলেস শিকদারের ছেলে।

২০ নভেম্বর বুধবার রাতে ভূঞাপুর থানার এসআই মামুনের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় মির্জাপুর থেকে তাকে গ্রেফতার করে।

গত ৪ অক্টোবর বিকেলে সালিশ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মুসলিম উদ্দিনের ওপর হামলা চালায় আসামীরা। হামলায় ঘটনাস্থলেই নিহত হন মুসলিম, আহত হন তার বাবা ও আরও ছয়জন।

এ ঘটনায় নিহতের ভাই মুসা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে ভূঞাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। এর আগে মামলার ৩ নম্বর আসামী মর্তুজ আলী মণ্ডল এবং ৫ নম্বর আসামী হালিমকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ অভিযানে ৬ নম্বর আসামী শামিমকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, আসামী শামিমকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৬৫
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:২৪

কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
কমলো সোনার দাম, ভরিতে ১৬৯১ টাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:০৬








শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ
শ্রীলীলার এক ভিডিও দেখলেন ২৫ কোটির বেশি মানুষ
২৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৫:১৭