• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৩:৪৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ২

২০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩৭:২৬

কুমিল্লায় বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদরে বিজিবি অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জেলার বুড়িচং উপজেলার কালীকৃষ্ণনগর গ্রামের আবু ইউসুফের ছেলে মো. রাসেল (২২) এবং একই এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. বাহার মিয়া (২০)।

Ad
Ad

২০ নভেম্বর বুধবার সকালে বিজিবি কুমিল্লা ১০ ব্যাটেলিয়নের অধিনায়ক ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

অধিনায়ক ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬


Follow Us