• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:৫৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২

১৭ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৯:৩৬

কাজিপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ২

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

১৭ নভেম্বর রোববার দুপুরে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা এলাকার মহিউদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা সোনামুখী বাজারে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে কাজিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩