• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৬:০৬:৩৬ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থী শিথিলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

১৭ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪১:৫৩

বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থী শিথিলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ সরকার ফাহাদের (শিথিল) (১৫) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ১৭ নভেম্বর দুপুরে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিথিলের সহপাঠী, বন্ধু ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুরের বরাবর স্মারক লিপি প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত সিথিলের মামার একাধিক বিবাহ ও মামলার ঘটনায় প্রতিবেশী মহিউদ্দিনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার মধ্যরাতে মহিউদ্দন ও তার লোকজন নিয়ে সিথিলের নানীর বাড়ির স্বজনদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপালে সিথিল, শহীদ শিকদার, রহমতা মেম্বার, ময়না আক্তার, শফিকুল ইসলাম, হাসেম মিয়াসহ মোট ৯ জন আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেলে পেরণ করা হলে ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সিথিল মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

এ বিষয়ে শিথিলের সহপাঠী নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাফসা বলেন, আমার বন্ধু জুনায়েদ সরকার ফাহাদ সিথিলের হত্যার বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধন করেছি। শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, আমার বন্ধু সিথিলকে মহিউদ্দিন ও তার লোকজন নির্মমভাবে মেরে ফেলেছে। এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর যেন কারো না ঘটে। আমরা মহিউদ্দিনসহ জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি।

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, শিথিল একজন মেধাবী স্টুডেন্ট। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের বিচার দাবি করছি।

আরও পড়ুন

আড়াইহাজারে ১০ জনকে আদালতে প্রেরণ

এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর বলেন, শিথিল বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। শিথিলের হত্যাকারীদের বিচারের দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার বন্ধুরা আমাকে স্মারকলিপি প্রদান করেছে। তাদেরকে আশ্বাস দিয়েছি অপরাধী যদি অপরাধী হয়ে থাকে সে অবশ্যই শাস্তির আওতায় আসবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১