• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:০৭:০৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রশাসনের প্রত্যেকে চট্টগ্রামবাসীর উন্নয়নে কাজ করবে: ডিসি ফরিদা খানম

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৩৯:২৮

প্রশাসনের প্রত্যেকে চট্টগ্রামবাসীর উন্নয়নে কাজ করবে: ডিসি ফরিদা খানম

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: যতদিন জেলা প্রশাসকের দায়িত্বে থাকবো আমার উপজেলা নির্বাহী অফিসার, অ্যাসিল্যান্ডসহ প্রশাসনের প্রত্যেকে চট্টগ্রাম ও চট্টগ্রামবাসীর উন্নয়নে সেবক হিসেবে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

Ad

১৪ নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দিনব্যাপী বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

জেলা প্রশাসক ফরিদা খানম ডলু আশ্রয়ণ প্রকল্পে স্থাপিত স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন, ফটিকছড়ি কেন্দ্রীয় শহিদ মিনার 'স্পর্ধিত অহংকার’ উদ্বোধনসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেন।

এছাড়াও উপজেলায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় শেষে চা শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় নির্মিত গৃহের চাবি হস্তান্তর ও  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরি, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, ফটিকছড়ি ও ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us