• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৩০:২২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের ৭ম বর্ষপূর্তি পালন

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৩৬:১৩

রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের ৭ম বর্ষপূর্তি পালন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংক’র ৭ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এই উপলক্ষে ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্লাড ব্যাংকের অ্যাডমিন ওসমান গনির সভাপতিত্বে ও অ্যাডমিন ইমাম আজম ফাহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খ্রীস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার পরিচালক ও ব্লাড ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার প্রবীর খিয়াং।

বিশেষ অতিথি ছিলেন ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা মো. মাহবুবুল আলম সিকদার, উপদেষ্টা মো. রেজাউল করিম ও আব্বাস হোসাইন আফতাব।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ সময় বক্তব্য দেন ব্লাড ব্যাংকের অ্যাডমিন হাবিবুর রহমান হাবীব, দিলশাদ হোসেন, গিয়াস উদ্দীন, প্রীতম মুৎসুদ্দী, রাশেদ ফয়সাল, ইয়াছিন আরফাত, মো. জাহেদ, মো. আরাফাত, সায়মা আকতার, উম্মে হাবীবা, সাদিয়া তানজু, রোজবা, সালমান নূর, আরমান হোসেন, মো. তাসিন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯