• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০১:৫৩:৪৬ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

বগুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

১২ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:০৮

বগুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়া শাহজাহানপুরে আবুল কালাম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ কালামকে হত্যা করা হয়েছে৷

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহত আবুল কালাম (৭০) উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার মৃত ছইম উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রহিমাবাদে বৃদ্ধ কালাম কাঁচাপাকা বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার সকালে স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে বের হলে উঠানে গলাকটা ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তার আহাজারিতে প্রতিবেশীরা টের পেলে পুলিশকে জানায়৷ পরিবার ও প্রতিবেশীদের দাবি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার পরিদর্শক তদন্ত মাসুদ করিম জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। নিহত কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬