• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৪৮:৩৮ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

রেললাইনে বসে গল্প, পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

১১ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৯:৫৫

রেললাইনে বসে গল্প, পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। ১১ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন বলে জানা গেছে।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার একটু আগে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের উপর বসে গল্প করছিলেন ওই ৪ ব্যক্তি। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন

দেশব্যাপী রেল প্রসারিত করার জন্য সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
১৯ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৪:০৬