• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৭:২৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আমরা হাসিনার বিরুদ্ধে একটি মামলাও করিনি: মোশাররফ হোসেন

১০ নভেম্বর ২০২৪ সকাল ১০:৫৩:৪২

আমরা হাসিনার বিরুদ্ধে একটি মামলাও করিনি: মোশাররফ হোসেন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, আমরা একটি মামলাও শেখ হাসিনার বিরুদ্ধে করিনি। স্বৈরাচারী আওয়ামী সরকার পতনের আন্দোলন চলাকালে শেখ হাসিনার নির্দেশে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এই অভিযোগে শেখ হাসিনা ও তার নেতাদের বিরুদ্ধে ২০০ মামলা করেছে নিহতদের পরিবার। নিশ্চয়ই এই সকল মামলায় বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে। আন্তর্জাতিক আদালতেও হাজির হওয়ার জন্য শেখ হাসিনাকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে।

৯ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

আয়োজকরা বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর নিজ নির্বাচনী এলাকা রাঙ্গাবালীতে মোশাররফ হোসেনের প্রথম এই সভাকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।

আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নেতা মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। হাসিনা এমন অবস্থা করেছে, এমপি হতে ভোট লাগেনি। বিনা ভোটে এমপি হয়েছিল। ২০১৮ সালের নির্বাচন রাতেই করে ফেলা হয়েছে। ২০২৪ সালের নির্বাচন নিজেরা নিজেরাই করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে মোশাররফ হোসেন বলেন, ইউনুসের নেতৃত্বের সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন হাওলাদার। এতে প্রধান বক্তা হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬