• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:১১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে হত্যা

৭ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৪৮:০০

কুমিল্লায় মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবার বলছে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদরাসার টয়লেট থেকে বুধবার ৬ নভেম্বর রাতে ১২ বছর বয়সী মাদ্রাসা ছাত্র তওহিদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তওহিদ হিফজ বিভাগের ছাত্র এবং তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের পৌর এলাকার রামরায় গ্রামে। তিনি খোরশেদ আলমের একমাত্র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাদরাসার এক ছাত্র টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহিদের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী ও নিহতের পরিবার দাবি করছে, তাওহীদকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের অভিযোগ, তাওহিদের শরীরের কোমরসহ বিভিন্ন স্থানে থেতলানোর মত কাল দাগ দেখা গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, তওহিদ আত্মহত্যা করেছে। তাদের মতে, তওহিদ দুপুর ২টায় ওয়াশরুমে গিয়েছিলো এবং অনেক খোঁজার পর রাত ৮টায় তার মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষের সচেতনতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কাউন্সেলিং এবং পর্যবেক্ষণ প্রয়োজন। এছাড়া, মাদ্রাসা কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল ও সতর্ক হতে হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২