• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ ভোর ০৫:৪৪:৪৬ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে ৩ সাজাপ্রাপ্ত আসামি আটক

৩০ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৬:৫১

শাহরাস্তিতে ৩ সাজাপ্রাপ্ত আসামি আটক

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ২৯ অক্টোবর মঙ্গলবার সাজাপ্রাপ্ত ৩ আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।

থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের সার্বিক দিক নির্দেশনায় এসআই আজাদুর রহমান ভুঁইয়া ও এএসআই মোজাম্মেল হকসহ একদল পুলিশ সদস্য থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

ওই সময় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের বসুপাড়া গ্রামের শহিদ উল্লাহ প্রকাশ শহিদ পাটোয়ারীর পুত্র আব্দুল মান্নানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ১৫৩/১৯ মামলায় সাজা পরোয়ানা রয়েছে।

একই ইউনিয়নের শোরসাক গ্রামের বাচ্চু মিয়া খলিফার পুত্র আরমান হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ৬৪/২৩ মামলায় সাজা এবং জিআর ৬৩/২৩ ও ফরিদগঞ্জ থানার জিআর ১২৬/২১ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এছাড়া চিতোষী পশ্চিম ইউনিয়নের নূনিয়া ব্যাপারী বাড়ির মৃত আবদুল ওহাবের পুত্র হাসান প্রকাশ জামালকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার জিআর ১১/১৬ মামলায় সাজা পরোয়ানা রয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯