• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৫:৩৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কাজিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

২৯ অক্টোবর ২০২৪ দুপুর ০১:২৫:৩৪

কাজিরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের কাজিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০৬ সালের ২৮ অক্টোবর সারাদেশে লগি-বৈঠার নির্মম আঘাতে শহীদের স্মরণে দোয়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা শাখার উদ্যোগে এ দোয়া ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

থানা আমীর মাওলানা আবুল হোসেনের সভাপতিত্বে সেক্রেটারি মো. লুৎফর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা  কর্মপরিষদ সদস্য ও  যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব।

Ad

এসময় আরও বক্তব্য রাখেন লতা ইউনিয়ন আমীর অহিদুল ইসলাম, ভাষানচর ইউনিয়ন আমীর আব্দুর রহমান ফারুক, বিদ্যানন্দপুর ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, আন্দারমানিক ইউনিয়ন আমীর মাওলানা রাকিবুল ইসলাম  ফারুকী, ছাত্র শিবিরের জেলা প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, কাজিরহাট থানা সভাপতি মো. সুলাইমান প্রমুখ।

সমাবেশে জামায়াত নেতা মাওলানা আহসান হাবিব, মাওলানা রুহুল আমীন, মো. জামাল উদ্দিনসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us