• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ০৩:০৩:৪২ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

২৭ অক্টোবর ২০২৪ সকাল ১১:০৬:০৪

রাজশাহীতে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা
“প্রতীকি ছবি”

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যুবলীগের এক কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

২৬ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবককে হাসপাতালে রেখে যান অজ্ঞাত ব্যক্তিরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মীম হোসেন (২৫)। তিনি নগরীর রামচন্দ্রপুর এলাকার মোমিনের ছেলে।

Ad
Ad

পুলিশ জানায়, নিহত ওই যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই পা পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখ ও শরীরের বিভিন্ন স্থানেও ক্ষত রয়েছে। ব্যাপক নির্যাতনে ওই যুবককে হত্যা করা হয়েছে।

Ad

বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজমুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মীম যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করতে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us