• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৩:০২ (20-Feb-2026)
  • - ৩৩° সে:

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ ২ ডাকাত আটক

২৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৫২:১০

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ ২ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার, ভোলা: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে একটি দেশীয় পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে যৌথবাহিনী।

Ad

২৫ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়। ২৬ অক্টোবর শনিবার সকালে নৌবাহিনীর অস্থায়ী কার্যালয়ে কন্টিনজেন্ট কমান্ডার আবু বক্কর এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

মিডিয়া ব্রিফিংয়ে জেলা কমান্ডার মো. আবু বকর বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রৌদ্রের হাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মো. মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মো. রাসেলকে আটক করা হয়।

এ সময় আটকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করে ১টি দেশীয় রিভলভার, ৫টি রামদা, ৩টি দেশীয় ক্রিজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হেমার ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, জনকল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলাকে সন্ত্রাসমুক্ত করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিতি অভিযান চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় নিহত-১, আহত-৩
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৬:৫৮





বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
বেনাপোলে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ২ দিন
২০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৫:৩৪


তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ দিবস
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৩:২২

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:২১

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:৪৬


Follow Us