• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫৩:৫৭ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে

২৬ অক্টোবর ২০২৪ সকাল ০৯:০৫:১৩

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, গণহত্যার জন্য  আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে। কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমরা চাই, বিএনপি আগামী দিনে নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কারণ, দেশের জনগণ স্বৈরাচারী সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পারে নাই।  

২৫ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কারণ, দেশের জনগণ দেখেছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কী রকম নির্যাতন-নিপীড়ন চালিয়েছে এই ছাত্রলীগের নেতাকর্মীরা। যে সংগঠন জনগণের বিরুদ্ধে হত্যা নির্যাতনের কথা বলে, সে সংগঠনের রাজনীতি করার নৈতিক অধিকার নাই। ছাত্রলীগ ছিলো আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আসাদুজ্জামান কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় কর্মী সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু সালেহ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সহ-সভাপতি কবির ভূঁইয়া, ইলিয়াস ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১৫ নভেম্বর ২০২৬ রাত ১০:০৫:০৫

সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল
১৫ নভেম্বর ২০২৬ রাত ০৯:৫৯:৩১