• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:১৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

২৬ অক্টোবর ২০২৪ সকাল ০৭:৪২:৫৩

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে সুজন কান্তি দে (৪৪) নামে আলোচিত এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

২৫ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে আটক করে।

আটক সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারী অফিসার। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খাইরুল আলম জানান, শুক্রবার বিকেলে সুজন কান্তি দে ভারত গমনের জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে। আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯