• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৩৯:৩৮ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত

২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৫:০৫

খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগানে খাগড়াছড়িতে নিরাপদ সড়ক চাই দিবস উপলেক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে র‍্যালিটি শহরের শাপলা চত্তর থেকে শুরু হয়ে টাউন হল ঘুরে এসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল ম্যানেজার মো. ইসমাইল হোসেন সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহ-সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ-পরিদর্শক মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ।

বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাকে নিরাপদে যাতায়াত করতে পারেন, যাতে আর কোন জনকে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫






Follow Us